রেজিস্ট্রেশন গাইড / User manual
BECA সদস্যপদ রেজিস্ট্রেশনের ধাপে ধাপে নির্দেশনা। PDF ডাউনলোড: user-manual-bn.pdf
১. প্রাথমিক রেজিস্ট্রেশন
- ওয়েবসাইটে রেজিস্ট্রেশন মেনুতে যান।
- পূর্ণ নাম, ইমেইল, মোবাইল দিন।
- জেলা ইউনিট বেছে নিন — (আপনি যে জেলায় ইউনিট রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক)।
- সাবমিট করুন। ইমেইলে ভেরিফিকেশন / পাসওয়ার্ড সেট লিংক আসবে।
২. ইমেইল যাচাই ও পাসওয়ার্ড
- ইমেইল খুলে লিংকে ক্লিক করুন।
- একটি নিরাপদ পাসওয়ার্ড সেট করুন।
- এরপর আবেদন ফর্ম (৭ ধাপ) খুলবে।
৩. আবেদন ফর্ম (৭ ধাপ)
- ব্যক্তিগত তথ্য — পিতা/মাতা, জন্মতারিখ, লিঙ্গ।
- ঠিকানা — বাংলাদেশ বা বিদেশ; WhatsApp/Facebook (ঐচ্ছিক)।
- ক্যাডেট তথ্য — ক্যাটাগরি, প্রতিষ্ঠান, উইং, র্যাঙ্ক, ক্যাডেট নম্বর।
- পেশা — পেশা, কর্মস্থল, পদবি।
- সদস্যপদ — Life / General ইত্যাদি বেছে নিন।
- ডকুমেন্ট — ছবি, NID, ক্যাডেট প্রুফ আপলোড।
- রিভিউ ও জমা — তথ্য মিলিয়ে ঘোষণা টিক দিয়ে জমা দিন। কুপন থাকলে এখানে দিতে পারেন।
৪. পেমেন্ট (bKash)
- জমার পর Pay with bKash বাটনে চাপুন।
- bKash ওয়ালেট দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
- সফল হলে ইনভয়েস দেখতে / প্রিন্ট করতে পারবেন।
- ফি মকুফ (কুপন) হলে সরাসরি যাচাই ধাপে যাবে।
৫. যাচাই ও অনুমোদন
- প্রথমে জেলা ইউনিট যাচাই করে।
- পরে কেন্দ্রীয় অ্যাডমিন চূড়ান্ত অনুমোদন দেয়।
- অনুমোদনের পর BECA সদস্য আইডি (যেমন BECA-26-000001) ইমেইলে পাঠানো হয়।
- লগইন করে ডিজিটাল কার্ড ও আবেদন প্রিন্ট করতে পারবেন।
৬. অন্যান্য
- যাচাই মেনুতে সদস্য আইডি দিয়ে পাবলিক ভেরিফিকেশন।
- দান করুন — ঐচ্ছিক দান (bKash)।
- সমস্যা হলে যোগাযোগ পেজ ব্যবহার করুন।